Saturday, March 3, 2012

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, ‘তোমরা ইহুদী-নাছারা তথা কাফির-মুশরিকদের লিবাস বা পোশাক থেকে বেঁচে থাকো।’

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, 'আমি তোমাদের জন্য লিবাস বা পোশাক নাযিল করেছি'

 আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, 'তোমরা ইহুদী-নাছারা তথা কাফির-মুশরিকদের লিবাস বা পোশাক থেকে বেঁচে থাকো'

 গুটলীযুক্ত, গোল, কোণাবন্ধ ও নিসফুস সাক্ব ক্বমীছ খাছ ইসলামী ও সুন্নতী পোশাক

 'ইসলামে নির্দিষ্ট কোন পোশাক নেই'- একথা দ্বারা ইসলামকে অপূর্ণ সাব্যস্ত করতে চায়কাজেই, একথা বলা কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত

 অতএব, সুন্নতী পোশাক পরিধান করা ও বিধর্মীদের পোশাক থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরয

 কিছু লোক "কিল্লতে ইলম ও কিল্লতে ফাহাম" অর্থাৎ কম জ্ঞান ও কম বুঝের কারণে বলে থাকে যে, দ্বীন ইসলামে লিবাস বা পোশাকের নির্দিষ্ট কোন বর্ণনা নেইসাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মৌসুমের চাহিদা মোতাবেক যখন যে ধরনের পোশাক পেতেন তাই পরিধান করতেননাঊযুবিল্লাহ! তাদের এ বক্তব্য এ কথাই প্রমাণ করে যে, দ্বীন ইসলাম নাক্বিছ বা অপূর্ণনাঊযুবিল্লাহঅথচ মহান আল্লাহ পাক তিনি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেনমহান আল্লাহ পাক তিনি এ প্রসঙ্গে পবিত্র কালাম পাকে বলেন, "আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলামতোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করলাম এবং ইসলামকেই তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম" (সূরা মায়েদা : আয়াত শরীফ ৩) অতএব, প্রমাণিত হলো যে, "দ্বীন ইসলাম" পরিপূর্ণ অর্থাৎ দ্বীনী ও দুনিয়াবী সকল বিষয়ের ফায়সালা বা সব সমস্যার সমাধান দ্বীন ইসলামে রয়েছেমহান আল্লাহ পাক তিনি এ প্রসঙ্গে বলেন, "শুকনা এবং ভিজা এমন কিছুই নেই; যা এ স্পষ্ট কিতাবে উল্লেখ করা হয় নাই" (সূরা আনয়াম : আয়াত শরীফ ৫৯)

 

 যদি তাই হয়ে থাকে, তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে- তবে কি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ওহীর দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন না? নাঊযুবিল্লাহমহান আল্লাহ পাক তিনি তো স্পষ্টই বলে দিয়েছেন, "সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ওহী ব্যতীত নিজ থেকে কোন কথা বলেন না" (সূরা নজম : আয়াত শরীফ ৩-৪)

 

 মূলত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে লিবাস বা পোশাক পরিধান করেছেন তাই ইসলামী বা সুন্নতী পোশাকআর সেই সুন্নতী পোশাকের মধ্যে ক্বমীছ হচ্ছে অন্যতমঅর্থাৎ গুটলীযুক্ত, গোল, কোণাবন্ধ, নিসফুস সাক্ব ক্বমীছ খাছ বা কোর্তাই খাছ ইসলামী ও সুন্নতী পোশাককেননা হাদীছ শরীফ-এ উল্লেখ আছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট সবচেয়ে পছন্দনীয় পোশাক হচ্ছে ক্বমীছ

 

 ক্বমীছ শব্দটির শাব্দিক অর্থ হলো- কোর্তা, জামা, ক্বামীছ ইত্যাদিআর শরীয়তের পরিভাষায় ক্বমীছ বা কোর্তা হলো, যার গেরেবান আছে যা বন্ধ করার জন্য কাপড়ের গুটলী লাগানো হয় যা নিছফুস সাক্বঅর্থাৎ হাঁটু ও পায়ের গিরার মধ্যবর্তী স্থান পর্যন্ত প্রলম্বিতগোল যা কোণা ফাড়া নয়, যার আস্তিন আছে, যা অতি সহজেই মানুষের সতর ও ইজ্জত আবরু ঢাকেযেমন, 'আবূ দাউদ শরীফ'-এর বিশ্ববিখ্যাত শরাহ 'আইনুল মা'বূদ'-এর 'কিতাবুল লিবাসের' 'ক্বমীছ বা কোর্তার আলোচনা' পর্বে উল্লেখ রয়েছে, "হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট ক্বমীছ বা কোর্তা সবচেয়ে পছন্দনীয় হওয়ার কারণ হলো- ক্বমীছ ইযার বা লুঙ্গি ও রিদা বা চাদর অপেক্ষা সতরকে পরিপূর্ণভাবে ঢাকেঅথচ ক্বমীছ শরীরের জন্য হালকা এবং এটা পরিধানে অধিক বিনয়-নম্রতা প্রকাশ পায়" (অনুরূপ 'জামউল ওয়াসায়িল'-এ উল্লেখ আছে।) "মুহাক্কিক হযরত আবূ যুরয়াহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, মানুষের ক্বলব আবৃতকারী পর্দাকেও ক্বমীছ বলা হয়কেননা, তা ক্বলবকে ঢেকে রাখেক্বমীছ হলো- যা সিলাই করে পরা হয়, যার দুটি আস্তিন ও একটি গেরেবান বা গলাবন্ধনী আছে" (আল মাওয়াহিবুল লাদুন্নিয়া শরহে শামায়িলে অনুরূপ আছে।)

 

 ক্বমীছের গেরেবান আটকানো গুটলী বা বোতাম কাপড়ের তৈরি হওয়াই খাছ সুন্নতযাকে আরবীতে বলা হয় যিররুনএর বহুবচন আযরারুন ও যুরূরুনযার অর্থ হলো- গুটলী, কাপড়ের তৈরি গুটলী ইত্যাদিযেমন এ প্রসঙ্গে লুগাত বা অভিধানে উল্লেখ আছে যে, "কোর্তার গেরেবান বন্ধ করার জন্য কাপড় অথবা সুতার নির্মিত গোল গুটলী" (ফিরোযুল লুগাত, লুগাতে সাঈদী, লুগাতে হিরা, গিয়াছুল লুগাত ইত্যাদি

 আল্লামা হযরত জালালুদ্দীন রূমী রহমতুল্লাহি আলাইহি উনার 'মছনবী শরীফ'-এ লিখেছেন, "ক্বমীছ বা কোর্তা নিছফুস সাক্ব পর্যন্ত এবং ফাড়াবিহীন অর্থাৎ কোণাবন্ধ, গোল হওয়াই খাছ সুন্নতএর ব্যতিক্রম হলে তা খিলাফে সুন্নত হওয়ায় উত্তম হবে না

 

 শামায়িলুত তিরমিযীর বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ 'শরহুল মানাবী মিছরী' কিতাবে উল্লেখ আছে, "ক্বমীছ সিলাইযুক্ত হবে, যার দুটি আস্তিন থাকবেকোণা ফাড়া হবে না তথা গোল হবে" (অনুরূপ মিরকাত শরীফ-এও আছে)

 

 কথা হলো- গুটলীযুক্ত, গোল, কোণাবন্ধ, নিসফুস সাক্ব ক্বমীছ খাছ ইসলামী ও সুন্নতী পোশাকসুন্নতী পোশাক পরিধান করা ও বিধর্মীদের পোশাক থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরয

--
لقد تلقيت هذه الرسالة لأنك مشترك في مجموعة "فلسطين من النهر الى البحر".
لإرسال هذا إلى هذه المجموعة، قم بإرسال بريد إلكتروني إلى
palestinefromtherivertothesea@googlegroups.com
 
لخيارات أكثر، الرجاء زيارة المجموعة على
http://groups.google.com/group/palestinefromtherivertothesea?hl=ar

No comments:

Post a Comment